Thursday, 30 June 2011

জান্নাতের দিকে দৌড়াই

আমল বাড়িয়ে আল্লাহর রহমত মাগফেরাতের আশা নিয়ে চলো জান্নাতের দিকে দৌড়াই by Mohiuddin afzal

লিখেছেন MOHIUDDIN AFZAL( JOURNALIST) ০১ জুলাই ২০১১, সকাল ০৫:৪০
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমাদের জীবন খুবই সীমিত ৷কচু পাতার পানিরও সামান্য ভরসা আছে অথচ আমদের জীবনের এক সেন্ডের ভরসা নেই ৷ বাংলাদেশে এক গায়ক ছিলেন তিনি সারাজীবন একটা গান গাইতেন সেটা ছিলো এক সেন্ডের নেই ভরসা বন্ধ হবে রং তামাশা দম পুরাইলে কিন্থু সেই গানের কথানুযায়ী শিক্ষা বা আমল করলেননা অবশেষে ঐ গান গাওয়ার সময় তিনি মারা গেলেন ৷উনার জীবনের শেষ আমল ছিলো গান বাজনা ৷ যে মরনের বাস্তবতার কথা গানে গানে প্রচার করেছেন অথচ সেই মরনের পরের জীবন ভিত্তি করে যদি তিনি উনার জীবন চালাতেন হয়ত গানের আসরে মৃত্য হতোনা ৷ সে যাক ঐসব মহান আললাহর পক্ষ থেকে SIGN নিদরশন ৷ ঐসব ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে ৷ খাঁও দাও ফুরতি করো দুনিয়াটা মস্তবড়ো এসব শ্লোগান মুসলিমের হতে পারেনা ৷ এটা পাগলদের শ্লোগান যারা দুদিনের দুনিয়ায় খাঁও দাও ফুরতি করে আখেরাতের মহাজীবনের জান্নাতের ঠিকানায় যেতে চায়না ৷জাহান্নামের ভয়াবহ আজাব থেকে বাঁচতে চায়না ৷ তারা দুনিয়াতে নিজের কপালে কুড়াল মারছে ৷ অবশ্য তাদেরকে আমরা বুঝাতে হবে ৷ DOCTOR NURSEরা যেভাবে রোগীকে ভাল করার জন্য চিকিৎসা ও সেবাযতন করে আমরা সেভাবে পথহারা আমলহারা মুসলিমদের ঈমানী আমলী চিকিৎসা সেবা করার কাজ ভালবেসে চালিয়ে যেতে হবে ৷কেননা আমরা তাদের কল্যানকামী ৷ভাই ও বোনেরা এ দুনিয়ায় আমরা কেউ থাকবোনা অতএব আমল বাড়িয়ে বাড়িয়ে জাননাতের দিকে রওয়ানা হতে হবে৷ দুনিয়াতেই আমলেরই মাধ্যমে আখেরাতের জান্নাতের ঘর বানাতে হবে ৷কিভাবে জাননাতে ঘর বানাবো সেটা মহান আল্লাহতালা ও তার রাসুল সাঃ আমাদের বলে দিয়েছেন ৷ আখেরাতের জীবনে সুফল পাবার কিছু আামল ধারাবাহিকভাবে পেশ করবো ইনশাআল্লাহ ৷আজকে আমি যে আমলের কথা তুলে ধরতে চাই সেটা হলো -আবু হোরায়রা রাঃ বণিত তিনি বলেন রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - দুটি কালেমা এমন যা যবানে বলা সহজ -কিয়ামত দিবসে (নেকি বদির পাল্লায়) ওজনে ভারী - উহা করুনাময় আল্লাহর নিকট প্রিয় - কালেমা দুটি হলো -সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী সুবহা-নাল্লা-হিল আযীম ৷
আল্লাহর প্রশংসা করার সংগে তাঁর পবিএতা ঘোষনা করছি - কি পবিএ মহান আল্লাহ -( বুখারী ৭ -১৬৮ -মুসলিম ৪ -০২৭২) অতএব এখন থেকে অযথা সময় নস্ট না করে যখনই অবসর পাবো তখনই ঐ তাসবিহ করবো ৷ যত পারাযায় বেশী বেশী ঐ কালেমা পাঠ করে আমাদের আমল বাড়াবো ৷ আসুন ভাই ও বোনেরা এভাবে বিবিধ আমল বাড়িয়ে আল্লাহর রহমত মাগফেরাতের আশা নিয়ে চলো জান্নাতের দিকে দৌড়াই

No comments:

Post a Comment